প্রকাশিত: Fri, Mar 31, 2023 12:24 AM
আপডেট: Thu, Aug 6, 2026 12:33 AM

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাজহারুল ইসলাম: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। 

রাজধানীর বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, জ্বালানি খাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বেশি না পড়লে বিদ্যুৎ পরিস্থিতি এবার সহনীয় থাকবে। জ্বালানির দামের ওপরই বিদ্যুতের দাম নির্ভর করে। এ দাম অনেকটাই নির্ভর করে আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতার ওপর। 

আন্তর্জাতিক বাজারে যতক্ষণ পর্যন্ত স্থিতিশীলতা না আসে, ততক্ষণ বিদ্যুতের দামের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে নিম্ন আয়ের মানুষের ওপর যাতে অভিঘাত না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। বাজেটেও ভর্তুকি দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে যদি জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে কমতির দিকে থাকে, তাহলে দেশের বাজারেও সমন্বয় হবে। 

বিদ্যুৎকেন্দ্রের কয়লার দামের বিষয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আদানি হোক কিংবা দেশের অন্যান্য বিদ্যুৎকেন্দ্র, সব কয়লাভিত্তিক কেন্দ্রের কয়লার দাম কীভাবে সমতুল্য রাখা যায়, সে মূলনীতিতেই এগোচ্ছি আমরা।

জ্বালানি খাতের বিশেষ আইন প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ আইন না থাকলে এখনকার যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা কিছুই করতে পারতাম না। বৈশ্বিক স্থিতিশীলতা আসলে জ্বালানি খাতে আর বিশেষ আইন রাখা হবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব